সর্বশেষ সংবাদ
তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় ২০ মৃত্যু

Paris
Update : বুধবার, ৭ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। এছাড়াও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ১৮ জন। যাদের মধ্যে একজন করোনামুক্ত হওয়ার পর মারা যান। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা মধ্যে তারা মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালের কোভিড ইউনিটে একদিনে মারা যাওয়া ২০ জনের মধ্যে সাতজন রাজশাহীর। বাকিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোর দুইজন, নওগাঁর তিনজন, পাবনার চারজন, কুষ্টিয়ার একজন ও মেহেরপুরের একজন মারা যান। তিনি বলেন, মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও সাতজন নারী।

এদের মধ্যে ১৪ জনের বয়স ৬১ বছরের উপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছর বয়সের দুইজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের দুইজন এবং ৩১ থেকে ৪০ বছরের বয়সের দুইজন। শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন।

একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৭ জন। এ দিন সকাল পর্যন্ত ৪৫৪ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৪৭০ জন। আইউসিইউতে চিকিৎসাধীন ২০ জন।


আরোও অন্যান্য খবর
Paris