এফএনএস : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মৌসুমি ফল আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আম পাঠানো বিষয়ে কাস্টমসের কার্যক্রম সম্পন্ন করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট রবি এন্টারপ্রাইজ।
গতকাল রোববার দুপরে বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারত ও বাংলাদেশের পেট্রাপোল ও বেনাপোল শুল্ক স্টেশনের জিরো পয়েন্টে ভারতের প্রতিনিধি মো. সামিউল কাদের প্রথম সচিব রাজনৈতিক উপহারের আম বোঝাই ট্রাকটি বুঝে নেন। উপহারসামগ্রীর মধ্যে ছিল হাড়িভাঙা জাতের দুই হাজার ৬০০ কেজি আম।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার, কাস্টমসের ডিসি অনুপম চাকমাসহ আরও অনেকে।