১২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রামেক হাসপাতালে একদিনে ১৩ জনের মৃত্যু, লকডাউন অমান্য করায় ৯৬ মামলা

প্রকাশিত: ৪ জুলাই ২০২১, ৭:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রামেক হাসপাতালে একদিনে ১৩ জনের মৃত্যু, লকডাউন অমান্য করায় ৯৬ মামলা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গতকাল শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। আর করোনা সংক্রমনের ঊর্ধ্বগতি রোধে সারা দেশেরন্যায় গত ১ জুলাই থেকে রাজশাহীতেও চলছে কঠোর লকডাউন। গতকাল শনিবার লকডাউনের ৩য় দিন দুপুর পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া বাইরে ঘুরাঘুরি করার দায়ে ৩০ জনের কাছ থেকে ১৭ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এর আগে গত শুক্রবার কঠোর লকডাউনের নির্দেশনা অমান্য করায় মহানগরীসহ রাজশাহী জেলায় ভ্রাম্যমান আদালতে ৬৬টি মামলায় ৬৭ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।

এ তথ্য নিশ্চিত করে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক বলেন, লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও রাস্তায় তৎপর রয়েছেন। আইন অমান্য করে অযথা রাস্তায় দেখা গেলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের।

আর রোগটির উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে সাতজনের। ফলে জুলাই মাসের প্রথম তিনদিনেই করোনায় আক্রান্ত হয়ে এবং রোগটির উপসর্গে রামেক হাসপাতালে মৃত্যু হলো ৫২ জনের। এর আগে গত জুন মাসে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে এবং রোগটির উপসর্গে নিয়ে মারা গেছেন ৪০৫ জন। এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শনিবার দুপুরে জানান, হাসপাতালের ৪০৫টি শয্যার বিপরীতে শনিবার সকাল পর্যন্ত ৪৬৮ জন করোনা রোগী চিকিৎসাধীন। এছাড়াও রোগটিতে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন আরও ২০ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন