সর্বশেষ সংবাদ
অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

নাটোরে ক্লিনিকে ভর্তি রোগীর লাশ পাওয়া গেলো রাস্তায়!

Paris
Update : রবিবার, ৪ জুলাই, ২০২১

এফএনএস : নাটোরে ক্লিনিকে ভর্তি হওয়া মনিরুল ইসলাম(৩২) নামে এক রোগীর লাশ পাওয়া গেছে রাস্তায়। গতকাল শনিবার সকালে শহরের স্টেশন বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্ত্রী ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করেন। সদর থানার এসআই আবদুল মতিন এবং ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মনিরুল জেলার গুরুদাসপুর উপজেলার ব্রিপাথুড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের পিয়ন পদে কর্মরত ছিলেন। নিহতের স্ত্রী সূচনা জানান, গত শুক্রবার দুপুরে মনিরুল ইসলাম গ্যাস্ট্রিকের প্রচণ্ড ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শহরের মডেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার ভোরে মনিরুল হাঁটতে বের হতে চাইলে তিনি বাধা দেন।

এ সময় কর্তব্যরত নার্সরাও নিষেধ করেন। কিন্তু মনিরুল ভালো আছেন, কিছু হবে না- এমন কথা বলে হাঁটতে বের হন। বেশ কিছু সময় পার হলেও তিনি ফিরে আসেননি। এরপর সকালে খবর পেয়ে তিনি শহরের স্টেশন বাজার এলাকায় একতামোড়ে স্বামীর লাশ শনাক্ত করেন। এসআই আবদুল মতিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়ার কাজ চলছে।


আরোও অন্যান্য খবর
Paris