সর্বশেষ সংবাদ
অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

চীন থেকে এসেছে সিনোফার্মের টিকা

Paris
Update : রবিবার, ৪ জুলাই, ২০২১

এফএনএস : চীন থেকে ঢাকা এসে পৌঁছেছে করোনাভাইরাসের টিকা। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় বেইজিং থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের সিনোফার্ম উদ্ভাবিত ১০ লাখ ডোজ টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক। এসব টিকা কোথায় রাখা হবে এমন প্রশ্নের উত্তরেতিনি জানান, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) ব্যবস্থাপনায় এ টিকা সংরক্ষণ করা হবে। সেখানে সব ব্যবস্থা করা আছে। চীনের সাথে বাণিজ্যিক চুক্তির আওতায় কেনা দেড় কোটি ডোজ টিকার প্রথম চালান এটি।

শেষ রাতে আরও একটি ফ্লাইটে টিকার আরেকটি চালান চীন থেকে আসবে বলে সূত্র জানায়। এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১১টায় জাতিসংঘের কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি ১২ লাখ টিকা শাহজালাল বিমানবন্দরে পৌঁছে। উল্লেখ্য, চীন এর আগে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris