সর্বশেষ সংবাদ
অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

পাঁচ কোটি টাকা অনুদান পাচ্ছে মাদ্রাসা-কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান

Paris
Update : শুক্রবার, ২ জুলাই, ২০২১

এফএনএস : সরকারের বিশেষ অনুদানের ৫ কোটি টাকা পাচ্ছে দেশের ৩০০টি মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৮ হাজার ৩৬ জন শিক্ষক-শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদের’ মাধ্যমে এ টাকা বিতরণ করা হবে। বুধবার মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। গতকাল শুক্রবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ৩০০টি মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, ৫০০ জন শিক্ষক-কর্মচারী, ১ম থেমে ৫ম শ্রেণির ইবতেদায়ি শাখার ১ হাজার ২৫০ শিক্ষার্থী, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির দাখিল ও ভোকেশনাল শাখার ৪ হাজার ৫০১ শিক্ষার্থী, আলিম-বিএম-ডিপ্লোমা শাখার ১ হাজার ২৫০ জন শিক্ষার্থী এবং কামিল-ফাজিলসহ তদূর্ধ্ব পর্যায়ের ৫৩৫ শিক্ষার্থীকে এ টাকা দেয়া হচ্ছে। এজন্য সরকার ৫ কোটি টাকা ছাড় করেছে। জানা গেছে, ৩০০টি প্রতিষ্ঠান ২৫ হাজার টাকা করে পাচ্ছে।

৫০০ জন শিক্ষক কর্মচারী পাচ্ছেন ১০ হাজার টাকা করে। ১ম থেমে ৫ম শ্রেণির ইবতেদায়ি শাখার ১ হাজার ২৫০ জন শিক্ষার্থী ৩ হাজার টাকা করে, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির দাখিল ও ভোকেশনাল শাখার ৪ হাজার ৫০১ জন ছাত্রছাত্রী ৫ হাজার টাকা করে, আলিম-বিএম-ডিপ্লোমা শাখার ১ হাজার ২৫০ জন ছাত্রছাত্রীকে ৬ হাজার টাকা করে এবং কামিল-ফাজিলসহ তদূর্ধ্ব পর্যায়ের ৫৩৫ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে দেয়া হবে।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, মনোনীত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের নামের তালিকা অনুসারে এ টাকা বিতরণ করবে নগদ। বিতরণ শেষে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়া হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী বা শিক্ষার্থীর নাম একাধিকবার মঞ্জুরি হয়ে থাকলে একটি মঞ্জুরির বিপরীতে অনুদানের টাকা পাবেন। আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনুকূলে বরাদ্দ অর্থ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে পাঠানো হবে।


আরোও অন্যান্য খবর
Paris