সর্বশেষ সংবাদ
অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা

Paris
Update : শুক্রবার, ২ জুলাই, ২০২১

এফএনএস : মোবাইলফোন অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বিজ্ঞাপনে খাঁচায় বন্দি দেশীয় পাখি প্রদর্শন এবং এ-সংক্রান্ত অপরাধ সংঘটিত হওয়ায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা বাদী হয়ে মামলাটি করেন।

গত বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ৩৮(২), ৪১ ও ৪৬ ধারায় গ্রামীণফোনকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করা হয়।

এ বিষয়ে গ্রামীণফোনের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির হেড অফ এক্সটার্নাল কমিউনিকেশন মো. হাসান বলেন, সাম্প্রতিক সময়ে প্রচারিত আমাদের একটি বিজ্ঞাপনচিত্রে দেশীয় পাখির প্রদর্শন সামাজিক মাধ্যমে আলোচিত হয়েছে। বিজ্ঞাপনচিত্রটি বহুলাংশে প্রশংসিত হলেও কিছু দর্শক ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

গ্রামীণফোন সব ধরনের মতামতের প্রতি শ্রদ্ধাশীল বলে বর্তমানে বিজ্ঞাপনটি আর প্রচারিত হচ্ছে না। তিনি আরও বলেন, সংবাদ মাধ্যম সূত্রে গ্রামীণফোন এ-সংক্রান্ত একটি মামলার বিষয়ে জানতে পেরেছে। মামলা সংশ্লিষ্ট কাগজপত্র হাতে পেলে আমরা এ বিষয়ে মন্তব্য করতে পারবো।


আরোও অন্যান্য খবর
Paris