১২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কঠোর লকডাউনের প্রথম দিনে রাজশাহীর রাজপথ ছিল ফাঁকা

প্রকাশিত: ২ জুলাই ২০২১, ১:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
কঠোর লকডাউনের প্রথম দিনে রাজশাহীর রাজপথ ছিল ফাঁকা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যাপক কড়াকড়ির মধ্যে সারা দেশের মত রাজশাহীতেও শুরু হয়েছে সাত দিনের ‘কঠোর’ লকডাউনের বিধিনিষেধ। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এই ‘সর্বাত্মক লকডাউনে’ মিলেছে ব্যাপক বৃষ্টিপাতের দেখা। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রাজশাহীতে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে এখানকার রাজপথও ছিল ফাঁকা। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৩ টা থেকে রাজশাহীতে বৃষ্টি শুরু হয়।

দুপুর ১২টা পর্যন্ত ৯ ঘণ্টাতেই ৮৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরইমধ্যে সরকারি ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের গাড়ি, পণ্যবাহী বাহন ছাড়াও কিছু রিকশা-রিকশাভ্যান চলতে দেখা গেছে। তবে রাস্তার মোড়ে মোড়ে বাসানো চেকপোস্টে জবাবদিহি করেই তাদের চলতে হচ্ছে। এছাড়াও দেখা গেছে সেনাবাহিনী ও বিজিবির টহল। মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালতও।

কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি তারা টহলে রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় কাউকে থাকতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক বলেন, লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও রাস্তায় তৎপর রয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন