সর্বশেষ সংবাদ
অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

বাগমারায় ৩৩ জনের এন্টিজেন টেস্টে ২৪ ঘন্টায় আক্রান্ত জিরো

Paris
Update : শুক্রবার, ২ জুলাই, ২০২১

মচমইল থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি কেউ। বৃহস্পতিবার বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ জনের র‌্যাপিড এ্যান্টিজেন টেস্ট করা হলেও পজিটিভ হয়নি কেউ। করোনার দ্বিতীয় ঢেউ এ এসে এটাই প্রথম। গত দুই দিনে ১০ জনের নমূনা পরীক্ষায় প্রথম দিন ৩ জন আক্রান্ত হলেও পরের দিন এসে দাঁড়ায় ২ জনে।

এর আগে পরীক্ষা বেশি হওয়ায় আক্তান্তের সংখ্যাও ছিল বেশি। সঠিক চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠছেন রোগীরা। বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী বলেন, মানুষের সচেতনতার অভাবে করোনায় আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। সচেতন হলেই করোনায় আক্রান্তের সংখ্যা কমে যাবে। অনেকেরই করোনা ভাইরাসের উপসর্গ রয়েছে।

তবে সঠিক নিয়ম মেনে চললে সেটা এমনিতেই ভালো হয়ে যাবে। তিনি আরো বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অনেকেই করোনার নমূনা পরীক্ষা করেন। সেখানেও বেশ কয়েক জনের পজিটিভ রিপোর্ট আসে। তবে বাগমারায় এটাই প্রথম ৩৩ জনের নমূনা পরীক্ষায় কেউ পজিটিভ হননি।


আরোও অন্যান্য খবর
Paris