সর্বশেষ সংবাদ
অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

লিটারে ৪ টাকা কমল সয়াবিন তেলের দাম

Paris
Update : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

এফএনএস : সয়াবিন তেলের দাম কয়েক দফা বাড়ার পর বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে লিটারে চার টাকা কমালো ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আসন্ন পবিত্র ঈদুল আজহা এবং করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৪৯ টাকা আর খোলা এক লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১২৫ টাকা।

এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত তেলের দাম পড়বে ৭১২ টাকা এবং খোলা পাম সুপার এক লিটার তেলের দাম পড়বে ১০৮ টাকা। নতুন দাম আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে। বিষয়টি নিশ্চিত করে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধক্রমে তেলের মূল্য লিটারে চার টাকা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১ জুলাই থেকে নতুন এ দাম কার্যকর হবে। এদিকে সংগঠনের সচিব মো. নূরুল ইসলাম মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহা, করোনাভাইরাস পরিস্থিতি ও ভোক্তার ক্রয়ক্ষমতা বিবেচনা করে সয়াবিন, পাম ও অন্যান্য ভোজ্যতেলের দাম ১ জুলাই থেকে লিটারে চার টাকা কমানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris