সর্বশেষ সংবাদ
অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

রাজশাহীতে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

Paris
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনের ব্যবধানে ফের বেড়েছে মৃত্যু ও সংক্রমণ। এখানে একদিনে সর্বোচ্চ ২৫ জনের মৃত্যুতে আগের সকল রেকর্ড ছাড়িয়েছে। হয়েছে নতুনভাবে সর্বোচ্চ রেকর্ড। গত সোমবার সকাল ৬টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৬টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে নয়জনের করোনা পজেটিভ ছিল আর অন্য ১৬ জন রোগটির উপসর্গ নিয়ে মারা গেছেন। আর একই সময়ে করোনার নমুনা পরীক্ষায় আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৮ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার এসেছে ৩৬ দশমিক ৯২ শতাংশ। যা আগের দিন ছিল ২৭ দশমিক ৮৪ শতাংশ।

এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী মঙ্গলবার দুপুরে জানান, মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাগঞ্জের ৫ জন, নওগাঁর ২ জন, নাটোরের ৫ জন ও চুয়াডাঙ্গার ১ জন। এদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১০ মহিলা নারী। মৃতদের মধ্যে ১১ জনের বয়স ছিল ৬১ বছরের বেশি। এছাড়াও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের ৩ জন এবং ২১ থেকে ৩০ বছরেরে ছিল ২ জন। এ নিয়ে চলতি মাসে (১ জুন থেকে ২৯ জুন সকাল ৬টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৩৪০ জন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালটির করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৭০ জন। এরমধ্যে রাজশাহীর ৩৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০, নাটোরের ৭, নওগাঁর ১১, পাবনার ১, কুষ্টিয়ার ১, সিরাগঞ্জের ১, চুয়াডাঙ্গার ১, ঝিনাইদহের ১ ও মেহেরপুরের ১ জন। এছাড়াও একই সময়ে করোনা সংক্রমণ থেকে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন। একই সময়ে হাসপাতালটিতে থাকা করোনা ইউনিটের ৪০৫ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৪৫৯ জন।

অতিরিক্ত রোগীদের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কোভিড-১৯ ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে রাজশাহীর ৩০৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫১, নাটোরের ৩১, নওগাঁর ৩৭, পাবনার ২৪, কুষ্টিয়ার ৩, চুয়াডাঙ্গার ২, দিনাজপুরের ২, মেহেরপুরের ১ ও ঢাকার ১ জন। এদের মধ্যে হাসপাতালটির ২০ বেডের আইউসিইউতে করোনায় আক্রান্ত ভর্তি আছেন ১৮ জন।

হাসপাতাল সুত্র বলছে, নমুনা পরীক্ষায় রাজশাহীতে ফের বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪৫৫ নমুনা পরীক্ষা করে ১৬৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৮ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার এসেছে ৩৬ দশমিক ৯২ শতাংশ। এর আগের দিন রোববার ছিল ২৭ দশমিক ৮৪ শতাংশ।

তার আগে শনিবার ছিল ২৯ দশমিক ০৮ শতাংশ, শুক্রবার ৩৪ দশমিক ৫০, বৃহস্পতিবার ছিল ২৯ দশমিক ৭৫, বুধবার ৩৩ দশমিক ৯৫, মঙ্গলবার ৩৩ দশমিক ০৫ এবং সোমবার ছিল ৩৩ দশমিক ৫১ শতাংশ। এদিকে গত ঈদের পর থেকে শনাক্তের হার ৬০ শতাংশের উপরে উঠায় ভাইরাসের ঊর্দ্ধোমুখী সংক্রমণ ঠেকাতে উত্তরের সীমান্তবর্তী জেলা রাজশাহীতে তৃতীয় দফায় ‘বিশেষ লকডাউনের’ মেয়াদ এক সপ্তাহ বাড়িয়ে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এর আগে গত ১১ জুন থেকে রাজশাহীতে চলমান কঠোর লকডাউন শুরু হয়।


আরোও অন্যান্য খবর
Paris