সর্বশেষ সংবাদ
অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবে বর্তমান ইউনিয়ন পরিষদ

Paris
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

এফএনএস : করোনাভাইরাসের (কোভিড-১৯) চলমান পরিস্থিতির কারণে স্থাগিত হওয়া নির্বাচনী এলাকায় নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে বিদ্যমান ইউনিয়ন পরিষদ। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১) থেকে জারি করা পরিপত্রে এ-সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় জনসমাগম এড়ানোর লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

অতএব, মেয়াদোত্তীর্ণ এবং আশু মেয়াদোত্তীর্ণ হবে এমন ইউনিয়ন পরিষদসমূহের নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ১০১ ধারা মোতাবেক প্রশাসনিক অসুবিধা দূরীকরণার্থে বিদ্যমান ইউনিয়ন পরিষদসমূহকে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও পরিপত্রে জানানো হয়।


আরোও অন্যান্য খবর
Paris