শনিবার

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান

রাজশাহীতে পিস্তল হাতে দুই যুবকের ভিডিও ভাইরাল হওয়ায় ৩ জন গ্রেপ্তার

Paris
Update : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে বিদেশী পিস্তলসহ ৩ যুবককে প্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার বিকেল থেকে নগরী ও গোদাগাড়ীতে থেকে তাদের গ্রেপ্তার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গতকাল সোমবার রাজশাহীর বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়।

সেখানে দেখা যায়, একটি বন্ধ রুমের ভেতরে দুইজন ব্যক্তি অস্ত্র নাড়াচাড়া করছে এবং পরে তার পাশে থাকা আরেক ব্যক্তির হাতে অস্ত্রটি তুলে দিচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নজরে আসে। পরে তার নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন পিপিএম ও এসআই গোলাম মোস্তফা তাদের টিম ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনা করে আসামীদের সনাক্ত করেন।

ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, তারা অভিযান পরিচালনা করে সাগরপাড়া হতে মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার মাহাতাব আলীর ছেলে সেলিম মুর্শেদ শাফিনকে (৪০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম ভাইরাল হওয়া ভিডিও সংক্রান্তে জানায়, ভিডিওটি নিলয় (২২) গোপনে ধারণ করে ফেসবুকে প্রচার করেছে। ওসি বলেন, সেলিমের দেয়া তথ্যমতে সন্ধ্যায় বর্ণালীর মোড় হতে দাশপুকুর এলাকার জামাল উদ্দিনের ছেলে রানা হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছে থেকে ম্যাগজিনসহ ওই বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। পরে সেলিম ও রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। এর পর তাদের দেয়া তথ্যে রাত সাড়ে ৮টার পর গোদাগাড়ী উপজেলার বিজয়নগর মোড়ে অভিযান চালিয়ে রবিউল ইসলামের ছেলে পিটার হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। পলাতক নিলয়কে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris