১২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় ২ বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার

প্রকাশিত: ২৯ জুন ২০২১, ৯:০০ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাগমারায় ২ বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় ২ বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুর মামা আলী হোসেন বাদী হয়ে শিশুটির পিতা সোহেল রানা (২৫) এর নামে একটি হত্যা মামলা দায়ের করে। গত রবিবার ঘটনাটি ঘটেছে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মন্দিয়াল গ্রামে। ওই মামলায় সোহেল রানাকে রাত ১২ টার দিকে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মন্দিয়াল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে সোহেল রানা। এলাকাবাসী সূত্রে জানাগেছে, রবিবার দুপুরে ঘুমিয়ে থাকা অবস্থায় শিশু মিনহাজুলকে গলাটিপে হত্যা করে সোহেল রানা। হত্যার পর দিব্যি এলাকায় ঘুরে বেড়ান সোহেল রানা। হত্যার পর দুপুর গড়িয়ে বিকেল তারপরও ঘুম থেকে উঠছেনা মিনহাজুল। তার মা বার বার তার পিতাকে বলছে আজকে ছেলের ঘুম ভাংছেনা কেন রাত হয়ে গেল। তখন তার পিতা বলে ঘুমিয়ে আছে ঘুম ভাংলে উঠবে বলে বাড়ির বাহিয়ে চলে গেছে।

পরে মায়ের সন্দেহ হলে মিনহাজুলকে ডাক দেয়। তাতেও তার ঘুম ভাংগেনা। সে সময় আত্মচিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে দেখে সে মারা গেছে। সন্তান মারা গেলেও পিতার চোখে নেই পানি বা হতাশা। তাকে দেখে লোকজনের মনে সন্দেহ হয় পরে পুলিশে খবর দিলে পাষন্ড পিতাকে গ্রেফতার করে থানায় নেয় পুলিশ।

স্থানীয়রা জানায় সোহেল রানা শারীরিক প্রতিবন্ধী। প্রায় ৪ বছর আগে পার্শ¦বর্তী শুভডাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামে বিয়ে করে। তার স্ত্রীও বাক প্রতিবন্ধী। সেই স্ত্রীকে নিয়ে আর সংসার করবে না বলে তালাক দেয়ার চেষ্টা করে। এদিকে স্ত্রীকে তালাক দিলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে শিশু সন্তান। তাই পথের কাটা দূর করতে নিজ সন্তানকে গলা টিপে হত্যা করেছে সোহেল রানা।

ছেলের মা বাক প্রতিবন্ধী হওয়ায় তারই ভাই আলী হোসেন বাদী হয়েছে সোহেল রানার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, নিজ ছেলেকে গলাটিপে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রাতেই পাষন্ড পিতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন