শনিবার

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু

Paris
Update : সোমবার, ২৮ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় একজন ও উপসর্গে ৯ জন মারা গেছেন। এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৮ শতাংশ। গতকাল রোববার সকালে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শনিবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১০ জন মারা গেছেন।

এদেরমধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তাদের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।’ তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন ও নওগাঁর চারজন ছিলেন। এদেরমধ্যে করোনায় নাটোরের একজন মারা গেছেন।’ অন্যদিকে, রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন ও নাটোরের তিনজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আর রাজশাহী জেলায় একজন মারা গেছেন করোনায় সন্দেহভাজন হিসেবে।

তাদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।’ রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন। বর্তমানে এ ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ২০৬ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২২৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৩৫৭টি শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ৪৩৪ জন।

করোনা পরীক্ষার বিষয়ে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দুই ল্যাবের টেস্টে মোট ৫৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৮ শতাংশ।


আরোও অন্যান্য খবর
Paris