শনিবার

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান

চারঘাটে ২৪ জনকে ৪২ হাজার টাকা জরিমানা

Paris
Update : সোমবার, ২৮ জুন, ২০২১

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে কঠোর বিধি নিষেধ অমান্য করায় ২৪ জনকে ৪২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। গত শনিবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চারঘাট উপজেলা জুড়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা চারঘাট পৌরসভা, সদর ইউনিয়ন ও ভায়ালক্ষীপুর ইউনিয়নে অভিযান চালান। অভিযান চলাকালে স্বাস্থ্যবিধি এবং করোনাকালীন বিধিনিষেধ অমান্য করার দায়ে ১৩ জনকে ৩১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী সরদহ ইউনিয়ন ও ইউসুফপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। এ সময় বিধি নিষেধ অমান্য করায় ১১ জনকে ১০ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা সামিরা বলেন, মহামারি এই ভাইরাস থেকে রক্ষা পেতে আমরা সর্বদা জনগণকে রাস্তায় বের না হতে পরামর্শ দিচ্ছি। সবাইকে সচেতন করছি। সরকারী নির্দেশনা অমান্য করলে আইনের আওতায় নিয়ে আসছি। উপজেলাবাসীর সুরক্ষার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন চারঘাট মডেল থানা পুলিশের সদস্যরা।


আরোও অন্যান্য খবর
Paris