১২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীর মাদক সম্রাট সোহেল রানা মহাদেবপুরে হেরোইনসহ গ্রেফতার

প্রকাশিত: ২৫ জুন ২০২১, ১০:৩৫ অপরাহ্ণ | বিভাগ: lead
গোদাগাড়ীর মাদক সম্রাট সোহেল রানা মহাদেবপুরে হেরোইনসহ গ্রেফতার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদক সম্রাট হিসাবে পরিচিত সোহেল রানা ৪০০ গ্রাম হেরোইনস নওগাঁ জেলার মহাদেবপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। র‌্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল শুকবার সকালে নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় অপারেশন পরিচালনা করে।

এ সময় ৪০০ গ্রাম হেরোইন ১টি মাইক্রোবাস, ৩টি মোবাইল, ৫টি সীমকার্ড, ১টি মেমোরিকার্ড, ৮০ কেজি আম, ১ সেট গাড়ীর কাগজপত্র, নগদ ৮০০০ টাকা এবং আসামী সোহেল রানা (৩১), পিতা চাঁন্দু মিয়া, মাতা-আসমা বেগম, সাং-মাদারপুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন