১২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে সর্বাত্মক লকডাউন বাড়লো ২৪ জুন পর্যন্ত

প্রকাশিত: ১৭ জুন ২০২১, ৮:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী নগরীতে সর্বাত্মক লকডাউন বাড়লো ২৪ জুন পর্যন্ত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : মৃত্যু ও সংক্রমণ না কমায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় বিশেষ লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহের জন্য বাড়িয়ে ২৪ জুন মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত রাজশাহী সার্কিট হাউজে রাসিক মেয়র এ এইচএম খায়রুজ্জামান লিটনসহ প্রশাসনের কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে ব্রিফিং করে নতুন সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মেয়র লিটন। রাজশাহীতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১১ জুন থেকে সাতদিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয় যা ১৭ জুন রাত ১২টায় এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। মেয়র লিটন বলেন, গত ছয়দিন রাজশাহীতে করোনা পরিস্থিতির কোন উন্নতি হয়নি। সংক্রমণ উঠানামা করলেও মৃত্যু হার একই থেকে গেছে।

ফলে সর্বাত্মক লকডাউন আরও আরও সাতদিন বাড়নো হয়েছে। যা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী, জেলা প্রশাসক আব্দুল জলিল, সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদারসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন