বৃহস্পতিবার

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক বানেশ্বর-ঈশ্বরদী নির্মাণাধীন মহাসড়কের চারঘাটে সড়ক-ড্রেনের নকশা পরিবর্তন? যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজশাহীর কালাই রুটিতে অভিভুত মার্কিন রাষ্ট্রদূত সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয় : স্পিকার প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা

রাজশাহীতে বিধিনিষেধ বাড়ল আরও দুই ঘণ্টা

Paris
Update : সোমবার, ৭ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে না আসায় চলমান প্রতিদিনের বিধিনিষেধ আরও দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে বিকাল ৫টাতেই মার্কেট, শপিংমল ও দোকানপাট বন্ধ হয়ে যাবে। করোনা পরিস্থিতি নিয়ে গতকাল রোববার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ে জরুরী সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় অংশ নেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এর আগে ২ জুন জেলা প্রশাসন নির্দেশনা জারি করেছিল যে, সন্ধ্যা ৭টা থেকেই দোকানপাট বন্ধ করতে হবে। কিন্তু করোনা নিয়ন্ত্রণে না আসায় বিভিন্ন মহল থেকে কঠোর লকডাউনের দাবি উঠেছিল। শনিবার বিকালে এ দাবিতে ১৪ দলের রাজশাহীর নেতৃবৃন্দ জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। এ নিয়ে পরদিন জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হলো। সেই সভা থেকে বিধিনিষেধ দুই ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, জেলা প্রশাসন ইতোমধ্যে সন্ধ্যা ৭টা থেকে বিধিনিষেধ আরোপ করেছিল। এই সময়টা আরও দুই ঘণ্টা এগিয়ে আনা হলো। এখন বিকাল ৫টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত মার্কেট, শপিংমল ও দোকানপাট বন্ধ থাকবে। সোমবার থেকেই এই নিয়ম কার্যকর হবে। লকডাউন না দেয়ার কারণ ব্যাখা দিয়ে মেয়র বলেন, জীবনও বাঁচাতে হবে, জীবিকাও চালাতে হবে। এখন লকডাউন দিয়ে দিলে দুই বা আড়াই হাজার কোটি টাকার আমের ব্যবসা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। দ্রব্যমূল্যের দাম বাড়বে। দরিদ্র মানুষের জীবন আরও কঠিন হয়ে পড়বে। আমরা তিন থেকে পাঁচদিন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। তারপর পরবর্তী সিদ্ধান্ত হবে।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।


আরোও অন্যান্য খবর
Paris