বৃহস্পতিবার

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক বানেশ্বর-ঈশ্বরদী নির্মাণাধীন মহাসড়কের চারঘাটে সড়ক-ড্রেনের নকশা পরিবর্তন? যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজশাহীর কালাই রুটিতে অভিভুত মার্কিন রাষ্ট্রদূত সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয় : স্পিকার প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা

রাজশাহীতে পাঁচটি পয়েন্টে শুরু র‌্যাপিড এন্টিজেন টেস্ট

Paris
Update : সোমবার, ৭ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে হুহু করে বাড়ছে করোনা রোগী। প্রতিদিনই রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে করোনা টেস্টের জন্য বাড়ছে নমুনার সংখ্যা। নমুনা পরীক্ষা করতে রীতিমত হিমশীম খাচ্ছে কর্তৃপক্ষ। এই অবস্থায় রাজশাহীর করোনা সংক্রমণের হার জানতে মাঠে নেমেছে প্রশাসন।

তাই গতকাল রোববার রাজশাহী জেলা প্রশাসনের উদ্যেগে নগরীর পাঁচটি পয়েন্টে শুরু হয় র‌্যাপিড এন্টিজেন টেস্ট। সিভিল সার্জন অফিস ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এই বুথগুলো পরিচালিত হচ্ছে। প্রতিটি বুথে নগরীর প্রথমিক ভাবে ২ শত করে মোট এক হাজার ফ্রি টেস্ট করা হবে। তবে কতদিন এই পরীক্ষা চলবে তা নিশ্চিত নয়।

সকাল ১০ টায় নগরীর জিরো পয়েন্টে বুথের উদ্বোধন করেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। সে সময় তিনি বলেন, করোনা সংক্রমণের হার জানার জন্য আমরা ফ্রি ক্যাম্পেইন করছি। আশা করছি এতেই নতুন করে রাজশাহীতে ভেরিয়েন্ট কতটুকু আছে এটি জনতে পারব। এ সময় তিনি সবাইকে টেস্ট করার আহ্বান জানান।

এদিন নগরীর জিরো পয়েন্ট ছাড়াও হড়গ্রাম বাজার, সি এন্ডবি মোড়, লক্ষীপুর মোড় ও তালাইমারী এলাকায় ভ্রম্যমাণ বুথ স্থাপন করা হয়েছে। প্রতিটি বুথেই দেখা যায় ভিড়। লোকজন এসেছেন পরীক্ষা করতে। আবার অনেকেই এসছেন দেখতে।

নগরীর হড়গ্রাম বাজারে বুথের লাইনে দাড়িয়ে ছিলেন আহসানুল হক। তিনি বলেন, আমার কয়েকদিন ধরেই হালকা জ্বর ছিল। হাসপাতালে নমুনা দিয়ে আসা বেশ ঝামেলার। এই বুথের খবর শোনার পরেই আমি এখানে আসি। কালকে বাড়ির সবাইকেই নিয়ে আসব।

এদিকে রাজশাহী জেলা সিভিল সার্জন কাউয়ুম তালুকদার এই বুথগুলো নিয়ে আশাবাদী। তিনি মনে করেন নগরীর অনেক লোকই এই বুথগুলোতে পরীক্ষা করাতে আসবে। আর এতেই উঠে আসবে রাজশাহীর করোনা পরিস্থিতির চিত্র। তিনি বলেন, আমাদের পাঁচটি টিম নগরীর বিভিন্ন পয়েন্টে করোনার টেস্ট করছে। সকল পয়েন্টে মোট এক হাজার ২০০ টেস্ট করা যাবে।

রাজশাহীতে কি পরেমাণ সংক্রামণ আছে সেটাই দেখাতে এই কার্যক্রম করছি। সাধারণ মানুষের মাঝে সংক্রামণ কতটা ছড়িয়ে গেছে তার বিষয়ে আমরা ধারণা পাবো। তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রী নির্দেশে আমরা এই উদ্যেগ নিয়েছি। এই ফলাফল নিয়ে বিকেলে আলোচনা করবো। মূলত জনসাধারণের মাঝে এই করোনা টেস্ট করে তার রির্পোট দেখার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris