১১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রামেক হাসপাতালে কমল করোনায় মৃত্যু

প্রকাশিত: ৭ জুন ২০২১, ৯:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রামেক হাসপাতালে কমল করোনায় মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু কিছুটা কমেছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে। এর আগে গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে আটজনের মৃত্যু হয়। এছাড়া বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন করোনা পজিটিভ ছিলেন। অন্য চারজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের একজন, চুয়াডাঙ্গার একজন এবং রাজশাহীর একজন রোগী ছিলেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ (আইসিইউ) বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।

গতকাল রোববার সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে ২৩৫ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩০ জন। হাসপাতালে করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৩২টি। করোনা রোগীদের জন্য শয্যা বাড়াতে এক নম্বর ওয়ার্ডে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন