২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ইমরান খান পদত্যাগ না করলে লংমার্চের ঘোষণা

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০, ৯:২০ পূর্বাহ্ণ | বিভাগ: বিশ্ব
ইমরান খান পদত্যাগ না করলে লংমার্চের ঘোষণা
বিজ্ঞাপন

এফএনএস : ৩১ জানুয়ারির মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পদত্যাগ না করলে রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন জায়গায় লংমার্চের ঘোষণা করেছে পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম)। সোমবার প্রধান বিরোধী দলগুলোর জোট পিডিএম এর প্রধান মাওলানা ফজলুর রেহমান এই কর্মসূচি সম্পর্কে জানান। তিনি বলেন, ইসলামাবাদ অভিমুখে ফেব্রুয়ারির শুরুর দিকে লংমার্চ করবে তারা।

আন্দোলনের অংশ হিসেবে বিরোধী দলের এমপিরা পদত্যাগপত্র নিয়ে আসবেন বলে জানান। এর আগে, রোববার (১৩ ডিসেম্বর) নিজেদের দাবির পক্ষে লাহোর শহরে বিশাল সমাবেশ করে বিরোধীদের ১১ দলীয় জোট। পিডিএম জোটের অন্যতম দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ সমর্থকদের ইসলামাবাদ অভিমুখে ডাকা লংমার্চে অংশ নিতে আহ্বান জানিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন