বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
সাপাহারে এমএসপি পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর

গোমস্তাপুরে অতিবৃষ্টিতে ভাসছে কৃষকের স্বপ্ন

Paris
Update : রবিবার, ৩০ মে, ২০২১

গোমস্তাপুর সংবাদদাতা : ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অতিবৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ভারতীয় ঢলের পানিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিলাঞ্চলে জমিতে কেটে রাখা শত শত বিঘা জমির বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে।

বৃহস্পতিবার দিন ও রাতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃষ্টিপাতের কারনে উপজেলার আলীনগর ও বাঙ্গাবাড়ী ইউনিয়নের চূড়ইল বিল ও তৎসংলগ্ন এলাকায় কেটে রাখা বোরো ধান তলিয়ে গেছে। এতে ৫ শত ৫০ হেক্টর জমির ধান জলমগ্ন হয়। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দিনরাতে ১৪৫ মি.মি বৃষ্টিপাত হয়েছিল।

শুক্রবার ঐ ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, আলীনগর ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম ও বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিরুল ইসলাম।

ক্ষতি গ্রস্থ কৃষকরা জানান, বৃহস্পতিবারের দিন রাতের বৃষ্টি ও ঢলের পানিতে কেটে রাখা ধান হঠাৎ করেই ডুবে যায়। তারা আরও জানান, বিলের পানি দ্রুত নিষ্কাশনের জন্য ঐ এলাকার খাল গুলো দ্রুত খনন করা প্রয়োজন।

গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন জানান, আগামী দুই-এক দিনের মধ্যে জমিতে জমে থাকা পানি নিষ্কাশন হলে কৃষক নিমজ্জিত ধানগুলো সংগ্রহ করতে পারবে এবং সমস্যা সমাধানে জনপ্রতিনিধিসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris