১১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

স্থানীয়ভাবে লকডাউন হলে ব্যাংক লেনদেন প্রশাসনের সমন্বয়ে

প্রকাশিত: ২৮ মে ২০২১, ৮:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
স্থানীয়ভাবে লকডাউন হলে ব্যাংক লেনদেন প্রশাসনের সমন্বয়ে
বিজ্ঞাপন

এফএনএস : মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে স্থানীয়ভাবে লকডাউন ঘোষিত হলে সংশ্লিষ্ট প্রশাসনের সাথে আলোচনাক্রমে ব্যাংকিং লেনদেন কার্যক্রম পরিচালনা করা যাবে। এ ক্ষেত্রে শাখায় কর্মরতদের যাতায়াত নির্বিঘ্ন রাখার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস) একটি নির্দেশনা জারি করেছে।

দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে মহানগর/জেলা প্রশাসন কর্তৃক স্থানীয়ভাবে লকডাউন ঘোষিত হলে সংশ্লিষ্ট প্রশাসনের সাথে আলোচনাক্রমে ব্যাংকিং লেনদেন কার্যক্রম পরিচালনা করা যাবে।

এরূপ ক্ষেত্রে শাখার কর্মকর্তা/কর্মচারীদের যাতায়াত নির্বিঘ্ন রাখার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত রাখতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো বলে উল্লেখ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন