শনিবার

১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন রাজশাহীতে পথচারীদের মাঝে ছাতা বিতরণ অমুসলিম নাগরিকের নিরাপত্তা ইসলামের নির্দেশনা বিশ্বকাপ কি ‘ফিক্সড’, কেন মাত্র ৮টি দেশই বারবার ট্রফি জেতে? সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা বাজেট পেশ

নওগাঁয় আম পাড়া উৎসব শুরু

Paris
Update : বুধবার, ২৬ মে, ২০২১

নওগাঁ থেকে প্রতিনিধি : দেশে আম উৎপাদনে শীর্ষ জেলা নওগাঁয় শুরু হয়েছে আমপাড়া উৎসব। মঙ্গলবার (২৫ মে) বিকেলে জেলার সাপাহার উপজেলার বরেন্দ্র এগ্রো ফার্ম বাগানে আনুষ্ঠানিকভাবে আমপাড়া কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়া আমপাড়া উদ্বোধন উপলক্ষে সাপাহার উপজেলা সদরে আমচাষি ও বিপণনকারীদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামছুল ওয়াদুদ, সাপাহার উপাজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, উপজেলা আম চাষি সমিতির যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান, আম আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেনসহ প্রমুখ। সভায় আম চাষি ও ব্যবসায়ীরা বলেন, নওগাঁর আম স্বাদে ও গুনে খুবই ভালো।

ব্র্যান্ডিংয়ে পিছিয়ে থাকায় এই এলাকার আম দেশের বিভিন্ন বাাজারে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর আম বলে বিক্রি হচ্ছে। ইতোমধ্যে নওগাঁ আম উৎপাদনে দেশের শীর্ষ স্থান দখল করেছে। আমের রাজধানী এখন নওগাঁ। ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও নওগাঁকে এগিয়ে নেওয়ার জন্য গণমাধ্যম ও প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা। আম বাজারজাতকরণে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তারা আরো বলেন, আম বাজারজাত করার সময় আড়তদের মাধ্যমে বিভিন্নভাবে হয়রানির শিকার হোন।

এছাড়া আমের ভরা মৌসুমে সাপাহার উপজেলা সদর আমের মোকামকে কেন্দ্র করে প্রধান সড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ার ফলে আম বিপণনে বিড়ম্বনার শিকার হোন চাষিরা। আম বাজারজাত করণের সমস্যা দূর করতে প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় জেলা প্রশাসক হারুন অর রশিদ জানান, চাষি ও ব্যবসায়ীরা যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হোন সে ক্ষেত্রে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। আমের মোকামগুলোকে কেন্দ্র যানজটের যে সমস্যা তৈরি হয় সেটা দূর করার জন্য উদ্যোগ নেওয়া হবে। সাপাহার উপজেলায় একটি অর্থনৈতিক অঞ্চল তৈরি হতে যাচ্ছে। এই অর্থনৈতিক অঞ্চল তৈরি হলে আম সংরক্ষণাকার করা হবে। তখন আম চাষি ও ব্যবসায়ীরা আরও লাভবান হবেন। আম ব্যবসায়ীরা যাতে সহজ শর্তে ঋণ পান এবং ভরা মৌসুমে অধিক সময় পর্যন্ত ব্যাংক খোলা থাকে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

সভায় পুুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বলেন, ‘নওগাঁর আমের ব্র্যান্ডিং করার জন্য গত বছর সুন্দর সুন্দর স্লোগান তৈরি করা হয়েছিল। এ বছরও সুন্দর সুন্দর স্লোগান তৈরি করা প্রয়োজন। আম ব্যবসায়ী ও চাষিরা যাতে কোনো প্রকার হয়রানি শিকার না হোন সে ব্যাপারে পুলিশ সব সময় সচেষ্ট থাকবে। এছাড়া আম ব্যবসাকে কেন্দ্র করে যাতে পরিবহন ক্ষেত্রে চাঁদাবাজি না হয় সে ক্ষেত্রেও পুলিশ কঠোর অবস্থানে থাকবে। উল্লেখ্য, জেলায় চলতি মৌসুমে নওগাঁয় ২৫ হাজার ৮৫০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। প্রতি হেক্টরে ১৪ মেট্রিক টন হিসাবে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৬২ হাজার মেট্রিক টন।


আরোও অন্যান্য খবর
Paris