মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

রাজশাহীর র‌্যাব ও পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

Paris
Update : বুধবার, ২৬ মে, ২০২১

এফএনএস : রাজশাহী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস এম ফজলুল হক এবং রাজশাহী মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তবে তাদের কোন অপরাধে বরখাস্ত করা হয়েছে সেই বিষয়ে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি। ফজলুল হক ও নাজমুল হাসানকে বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন।

সেজন্য তাদের ‘সরকারি কর্মচারী আইন, ২০১৮’ এর ৩৯(১) ধারার বিধান মোতাবেক আজ (গতকাল মঙ্গলবার) থেকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তারা পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris