বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
সাপাহারে এমএসপি পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর

নওগাঁয় অনলাইনের মাধ্যমে আম ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে : খাদ্যমন্ত্রী

Paris
Update : রবিবার, ২৩ মে, ২০২১

নওগাঁ থেকে প্রতিনিধি : নওগাঁয় অনলাইনের মাধ্যমে আম ক্রয়-বিক্রি করতে পারবে এবং সে ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি গতকাল শনিবার বিকেলে ঢাকা থেকে নওগাঁর আম বাজারজাতকরণ মতবিনিময় সবাই যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, নওগাঁ জেলা এখন আম চাষে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে গেছে। আম উৎপাদনে নওগাঁ জেলা এখন প্রথম স্থান অধিকার করে আছে। মন্ত্রী বলেন, এখন দেশে করোনাভাইরাস মহামারী চলছে।

তাই যারা বাইরে থেকে আম কিনতে আসবে তাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে টেস্ট রিপোর্ট নিয়ে প্রবেশ করতে হবে এবং বিভিন্ন পয়েন্টে বুধ তৈরি করে স্যানিটাইজার ও মাস্ক রাখতে হবে। এছাড়াও অনেক খারাপ আড়তদার স্লিপ দিয়ে প্রতারনা করে। তাই সকল আড়তদারকে লোকাল ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে নির্বাহী অফিসারের কাছে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই রেজিস্ট্রেশন এর এক কপি থানায় জমা দিতে হবে। মন্ত্রী আরো বলেন, করোনাভাইরাসের এই মুহূর্তে দেশের অর্থনীতি ৭০ থেকে ৮০ ভাগ কৃষকদের উপর দাঁড়িয়ে আছে। সেটা আমচাষি হোক বা ধান চাষ হোক।

তাই কৃষকরা যেন হয়রানির শিকার না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মন্ত্রী বলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে সব সময় বলা হচ্ছে আমে এখন ফরমালিন নাই, এখন ফরমালিনমুক্ত আম। আপনারা আম খেতে পারেন। এবং ঢাকাসহ দেশের আনাচে কানাচে লিফলেট বিতরণ করা হচ্ছে মিটিং করা হচ্ছে। সাধন চন্দ্র মজুমদার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন-রহনপুর থেকে যেমন ট্রেনে আম যায় আপনারা চাইলে সান্তাহার থেকে আমের একটি বগি থাকবে সে ব্যবস্থা আমি করে দিবো। ইতিমধ্যে সাপাহারে ইকোনমিক জোন এর অনুমোদন হয়েছে এবং জমি অধিগ্রহণ চলছে।

সেখানে আমের শুধু জুস নয় জুস থেকে শুরু করে আর কি কি করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে এবং আম প্রসেসিং সেন্টারের জন্য অনেকে প্রস্তুত হয়ে আছে। তখন এই আম শুধু দেশে নয় বিদেশেও রপ্তানি হবে বলেও জানান তিনি। সভায় জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াসহ ১১ উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, কৃষি বিভাগের করমোকতারা বক্তব্য রাখেন। উল্লেখ্য চলতি বছর নওগাঁ জেলায় ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন আম বাজারজাত হবে বলে জানা গেছে।


আরোও অন্যান্য খবর
Paris