বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
সাপাহারে এমএসপি পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর

বাগমারায় জোকাবিলে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্তকরণ উদ্বোধন

Paris
Update : শনিবার, ২২ মে, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় আলোচিত জোকাবিলে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্তকরণের উদ্বোধন করা হয়েছে। জোকা বিলে নতুন করে মাছ চাষ করা হচ্ছে। গতকাল শনিবার সকালে জোকা বিলের বাসুপাড়া অংশে মাছ অবমুক্ত করা হয়েছে। বিলের চারিপাশের জমির মালিকরা সমঅধিকারের ভিত্তিতে মাছ চাষ করছে। দীর্ঘদিন থেকে জোকাবিলে মাছ চাষ করে আসছিল জমির মালিকরা।

নির্দিষ্ট সময় পার হওয়ায় চলতি বছর আবারও মাছ চাষের জন্য মাছ ছাড়েন তারা। কোন বিশৃংখলা যেন না ঘটে সে লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে মাছ চাষ করছেন কৃষক সহ ৫ গ্রামের জমির মালিকরা। ইতোপূর্বে যে কমিটির মাধ্যমে জোকা বিলে মাছ চাষ করা হয়েছে সেটা ছিল দুর্নীতিতে ভরপুর। সেই কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে সকল জোরদারের সম্মিলিত অংশ গ্রহণের মাধ্যমে মাছ চাষ শুরু করা হচ্ছে।

মাছ অবমুক্তকরণকালে জমির মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কামরুজ্জামান, জাহাঙ্গীর আলম, মজনু, সামসুল ইসলাম, ইয়ানুচ আলী, মজেদ আলী, আব্দুল জব্বার, আবুল হোসেন, সোহেল রানা, আইনাল হক, ছাবুল, মকবুল হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় জোকা বিলের চারিপাশের ৫টি গ্রামের জোরদারগণ উপস্থিত ছিলেন। প্রথম দিনে জোকা বিলে রুই, কাতলা, মৃগেল, চিতল, ফলি সহ বিভিন্ন প্রজাতির ২০ মন মাছ অবমুক্তকরা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris