বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
সাপাহারে এমএসপি পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর

গোমস্তাপুরে আনুষ্ঠানিকভাবে আম কেনাবেচার উদ্বোধন

Paris
Update : শনিবার, ২২ মে, ২০২১

গোমস্তাপুর সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিপক্ক আম পারা এবং বাজারজাত করণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে রেল স্টেশন সংলগ্ন আম বাজার চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির সম্পাদক ও রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ মোঃ মঞ্জুরুল হাফিজ।

বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার, গোমস্তাপুর মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, গোমস্তাপুর থানার দিলীপ কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মাসুদ পারভেজ, আমচাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি আফতাব উদ্দিন লালান প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে করোনা পরিস্থিতিতে সামাজিক দুরুত্ব বজায় রেখে আম বাজারজাত করন ও কোনরকম ফরমালিন ব্যবহার ছাড়াই পরিপক্ক আম সঠিকভাবে এবং সঠিক নিয়মে বাজারজাত করণের জন্য আম ব্যবসার সাথে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।


আরোও অন্যান্য খবর
Paris