শনিবার

১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন রাজশাহীতে পথচারীদের মাঝে ছাতা বিতরণ অমুসলিম নাগরিকের নিরাপত্তা ইসলামের নির্দেশনা বিশ্বকাপ কি ‘ফিক্সড’, কেন মাত্র ৮টি দেশই বারবার ট্রফি জেতে? সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা বাজেট পেশ

শিবগঞ্জে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম আম পাড়া উদ্বোধন

Paris
Update : শনিবার, ২২ মে, ২০২১

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : স্বাস্থ্যবিধি মেনে চাঁপাইনবাবগঞ্জে গাছ থেকে আম পাড়া কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ঐতিহাসিক রাজারবাগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাইভ ম্যাংগো মিউজিয়াম আম পাড়ার উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। স্থানীয় সরকারের উপপরিচালক এ কে এম তাজকির উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উঁরাও ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বিসহ প্রশাসনের কর্মকর্তা এবং আম সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, ‘সারাদেশে ফরমালিনমুক্ত আম সরবরাহ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনা থেকে মুক্ত থাকতে শ্রমিকসহ আমের সঙ্গে জড়িত সবাইকে মাস্ক, পিপিই ও হ্যান্ড গ্লাভস সরবরাহ করা হয়েছে।’ তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আসা আম ব্যাপারী ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। তাদের জন্য কানসাট এবং শিবগঞ্জ বাজারে একাধিক আবাসিক হোটেলের ব্যবস্থা করা হয়েছে। তারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেজন্য প্রশাসনিকভাবে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তবে এবার চাঁপাইনবাবগঞ্জে করোনার প্রভাব হঠাৎ করে বেড়ে যাওয়ায় আম বাজারজাতকরণ নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। করোনার প্রভাব বেড়ে যাওয়ায় কানসাট আমবাজারসহ বিভিন্ন আম বাজারগুলো স্বাস্থ্যবিধি মানার ব্যবস্থা, হাত ধোঁয়ার ব্যবস্থা এবং হোটেলগুলো বাইরের আম ব্যবসায়ীদের থাকার উপযোগী করা জরুরি বলে মনে করেন আম ব্যবসায়ীরা। উল্লেখ্য, এ বছর চাঁপাইনবাবগঞ্জে আড়াই লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিগত বছরগুলোতে শুধু কানসাট বাজারে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার আম বেচা-কেনা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris