৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ করোনা মুক্ত হলেন

প্রকাশিত: ৭ মে ২০২১, ৭:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ করোনা মুক্ত হলেন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মণ্ডল (৫৩) করোনা ভাইরাস রিপোর্ট নেগেটিভ এসেছে। গত ৪ মার্চ দ্বিতীয় বার বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের নমূনা প্রদান করেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষায় তার নেগেটিভ এসেছে। শারীরিক নানান সমস্যা দেয়া দেয়ায় এর আগে গত ২০ এপ্রিল বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের নমুনা দেন তিনি।

সেই নমূনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। তখন থেকে চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে তিনি চিকিৎসা নেন। বাগমারায় গণমাধ্যম কর্মীদের মধ্যে তিনিই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী আলতাফ হোসেনকে বাড়িতে থাকার পরামর্শ দেন। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেক ভাল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন