৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর আরো ১২০০ গরীব-অসহায় পেলেন মেয়র লিটনের ঈদ উপহার

প্রকাশিত: ৬ মে ২০২১, ৩:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর আরো ১২০০ গরীব-অসহায় পেলেন মেয়র লিটনের ঈদ উপহার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের উদ্যোগে মহানগরীতে বসবাসরত গরীব, অসহায়, দুস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল ২০ হাজার মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রীর বিশেষ প্যাকেজ বিতরণের অংশ হিসেবে আরো ১২০০ ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে শারীরিক শিক্ষা কলেজ মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও জাহানারা জামানের সুযোগ্যপুত্র রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এরআগে মঙ্গলবার (৪ মে) বিকেলে হাজ¦ী লাল মোহাম্মদ ঈদগাহ মাঠে ১০, ১৩ ও ১৫নং ওয়ার্ডের ৯০০ জনের মধ্যে এবং সোমবার (৩ মে) মহানগরীর ১, ২, ৪ ও ৮ নং ওয়ার্ডের ১২০০ ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। নগরীর প্রত্যেক ওয়ার্ডে ৩০০জন করে ৩৭টি সাংগঠনিক ওয়ার্ডের ১১ হাজার ১০০জন ব্যক্তি ও পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ সহ মোট ২০ হাজারের অধিক ব্যক্তিকে খাদ্য সামগ্রীর এই বিশেষ প্যাকেজ প্রদান করা হচ্ছে।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, করোনাকালীন এই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমার বাবা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও মাতা জাহানারা জামানের নামে ফাউন্ডেশনের উদ্যোগে ২০ হাজার ব্যক্তিকে খাদ্য সামগ্রীর বিশেষ প্যাকেজের প্যাকেট প্রদান করছি। করোনকালীন ও ঈদের আগে এই খাদ্য মানুষের অনেক উপহার হবে, অন্তত ৭/৮ দিন তারা এটি দিয়ে পরিবার নিয়ে ভালোমতো চলতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড আসলাম সরকার, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, প্রচার সম্পাদক দিলীপ ঘোষ, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া আজাদ হোসেন হিমেল, সদস্য শাহাবুদ্দিন ও বাদশা শেখ, শাহ মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আখতারুল আলম ও সাধারণ সম্পাদক ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু সহ ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন