৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীতে ডাবলু সরকারের ইফতারি বিতরণ অব্যাহত

প্রকাশিত: ৬ মে ২০২১, ৩:২০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীতে ডাবলু সরকারের ইফতারি বিতরণ অব্যাহত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : দেশে আবারও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পুরো দেশ লকডাউনের মধ্যে রয়েছে। লকডাউনে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন। সেই লক্ষ্যে গতকাল বুধবার বিকাল ৫.৩০টায় পবিত্র মাহে রমযানের ২১ রোজায় ৬ নং ওয়ার্ড লক্ষীপুর ভাটাপাড়া মোড়ে রোজদারদের মাঝে উন্নত মানের ৩০০ ইফতারি প্যাকেট বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সোহেল রানা বাবু, সাধারণ সম্পাদক ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, সহ-সভাপতি নজরুল ইসলাম, হাসান আলী, সদস্য নুর হোসেন, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, প্রচার সম্পাদক ওমর ফারুক নয়ন, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম-আহবায়ক তুষার আহম্মেদ রকি, নগর যুবলীগের সদস্য মুরসালিন হক রাবু, আব্দুর রাজ্জাক রনি, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান পল্বব, নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ফজলে রাব্বি প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন