গোদাগাড়ীতে বৃত্তি ও শিক্ষাপোকরণ বিতরণ
তানোর প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষাপোকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ হল ঘরে আয়োজিত বৃত্তি ও শিক্ষাপোকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এবং
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। জানা গেছে, চলতি ২০২০-২১ অর্থবছরে গোদাগাড়ী উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮৪১ জন ছাত্রছাত্রীদের মাঝে ১০ লাখ টাকার শিক্ষা বৃত্তি এবং ১৭১ জন ছাত্রছাত্রীর মাঝে ৩ লাখ ৫ হাজার টাকার শিক্ষাপোকরণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৮০টি উন্নত মাণের বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
