৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিক মেয়র লিটনের পক্ষে ইফতার ও মাস্ক বিতরণ অব্যাহত

প্রকাশিত: ৬ মে ২০২১, ৩:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিক মেয়র লিটনের পক্ষে ইফতার ও মাস্ক বিতরণ অব্যাহত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীতে গরীব, অসহায়, দুঃস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরচন্ডী বটতলা মোড় ও রাজশাহী বিশ^বিদ্যালয় স্টেশন বাজার এলাকায় ১০০০ ব্যক্তির মাঝে উন্নতমানের ইফতার ও ৪০০ মাস্ক বিতরণ করা হয়। পবিত্র রমজান মাসব্যাপী এভাবেই প্রতিদিন ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

রাসিক মেয়রের নির্দেশে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজের নেতৃত্ব ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। গত বছরও রমজান মাসজুড়ে গরীব, অসহায়, দুস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছিলেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এছাড়া কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ গরীব-অসহায়, নিম্ন আয়ের লক্ষাধিক মানুষকে দফায় দফায় খাদ্য সামগ্রী, নগদ অর্থ সহ বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছেন সিটি মেয়র। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোক্তে ত্রাণ তহবিল গঠন করে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তা প্রদান করেছেন তিনি। আগামীতেও সহযোগিতা প্রদান করা হবে।

ইফতার বিতরণকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য জহির উদ্দিন তেতু, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, ২৬ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম (বাচ্চু মাষ্টার) সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন