৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে রেড ক্রিসেন্ট ইফতার সমগ্রী বিতরণ

প্রকাশিত: ৬ মে ২০২১, ৩:১০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীতে রেড ক্রিসেন্ট ইফতার সমগ্রী বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গোদাগাড়ীতে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জেলা পরিষদ ডাকবাংলোয় কাতার রেড ক্রিসেন্টের অর্থায়নে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের আয়োজনে করোনা ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট সেক্রেটারী শফিকুজ্জামান শফিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইফতার সামাগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন কাতার রেড ক্রিসেন্ট হেড অব মিশন বাসাম খাদ্দাম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় কার্যালয়ের সহকারী-পরিচালক মাহবুব এলাহী। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের আজীবন সদস্য মীর তৌফিক আলী ভাদু, সামউন ইসলাম সহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সদস্যবৃন্দ।

উল্লেখ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট তিনশত পরিবারকে একটি ব্যাগে ২কেজি খেজুর, এককেজি ডাল, ২ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, ২ কেজি ছোলা, ১ কেজি বেসন, আটশত গ্রাম সেমাই এবং এক কেজি সুজি প্রদান করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন