৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আরও দুই হাজার মাস্ক বিতরণ করলেন সাবেক ছাত্রমৈত্রীর নেতারা

প্রকাশিত: ৬ মে ২০২১, ৩:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আরও দুই হাজার মাস্ক বিতরণ করলেন সাবেক ছাত্রমৈত্রীর নেতারা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে করোনা মহামারির দ্বিতীয় ধাপ মোকাবিলায় সাধারণ মানুষের মাঝে আরও দুই হাজার পিস মাস্ক বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর জেলা ও মহানগরের সাবেক নেতারা। গতকাল বুধবার (৫ মে) সকালে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় এসব মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রমৈত্রী নেতা দেবাশিষ প্রামানিক দেবু, গফুর আলী, সেলিম মনোয়ার,

নগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল মতিন, সাবেক ছাত্রমৈত্রী নেতা মনিরুদ্দীন পান্না, রায়হান হালিম, নাজমুল করিম অপু, মতিউর রহমান, সাঈদ চৌধুরী, অন্তর, ওহিদুর রহমান প্রমুখ। সাবেক ছাত্রমৈত্রী নেতা সেলিম মনোয়ার, রায়হান হালিম, আশরাফুল হক তোতা, নাজমুল করিম অপু, মনিরুজ্জামান মনির, শামীম ইমতিয়াজ, মতিউর রহমান মতি, রেজাউল করিম, আরিফুল ইসলাম আরিফ, বিমান চক্রবর্তী, ওহিদুর রহমান ওহি প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন