দেওপাড়া চেয়ারম্যান প্রার্থী সোহেলের ঈদ উপহার বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন গোদাগাড়ী দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বেলাল উদ্দিন সোহেল। গত বার করোনার দুর্দিনে অসহায় মানুষের পাশে ছিলে উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন সোহেল। করোনার এই ক্রান্তি লগ্ন সময়ে এই বছরেও ইউনিয়নবাসীর পাশে আছেন তিনি।
গতকাল পালপুর উচ্চ বিদ্যালয় মাঠে ১,২,৩,৪,৫ ওয়ার্ডে করোনা ভাইরাসে কর্মহীণ প্রায় ৭,০০০ মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিধি মেনে ঈদ সামগ্রী বিতরণ করা হয় ইউনিয়নবাসীর মাঝে। ঈদ সামগ্রী পেয়ে খুশিতে আত্মহারা হয়েছেন সুবিধাভোগীরা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
