নগরীতে ডাবলু সরকারের ইফতারি বিতরণ অব্যাহত
প্রেস বিজ্ঞপ্তি : দেশে আবারও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পুরো দেশ লকডাউনের মধ্যে রয়েছে। লকডাউনে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন। সেই লক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকালে চৌদ্দপাই এলাকায় রোজদারদের মাঝে উন্নত মানের ৩০০ ইফতারি প্যাকেট বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, ৩০ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবর আলী, সাংগঠনিক সম্পাদক নাসিম হাসান রিমন, ২৮ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সোহরাব হোসেন জুয়েল, নগর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ওমর ফারুক নয়ন, সদস্য শওকত হাবিব মিনার, নগর যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক রনি, ইদ্রিস আলম, নগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুরসালিন হক রাবু, সাবেক দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, ৩০ (দক্ষিণ) নং ওয়ার্ড যুব মহিলা লীগ সভাপতি ফারহানা ইসলাম ফাহিমা প্রমুখ।
