৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীর ভাড়া বাসা থেকে নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ৫ মে ২০২১, ১:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীর ভাড়া বাসা থেকে নারীর লাশ উদ্ধার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর হয়েছে। গত সোমবার সকালে নগরীর তেরোখাদিয়া সবজিপাড়া শান্তিবাগ এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম কাজলী (২৮)। তার স্বামীর নাম মো: লিটন। কাজলী জেলার তানোর উপজেলার তালন্দ বাজার এলাকার মো. কালাম হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, নগরীর মোল্লাপাড়া এলাকায় এক বাড়িতে ভাড়া থাকতেন নিহত কাজলী দম্পতি। এই বাড়িতে ভাড়া থাকা অবস্থায় বছর দুয়েক আগে একটি মাদক মামলায় কাজলী ও তার স্বামী লিটন জেলহাজতে যান। এক বছর আগে কাজলী জামিনে ছাড়া পেলেও তার স্বামী এখনো জেলেই রয়েছেন। রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন