দূর্গাপুরে রেড ক্রিসেন্ট’র ইফতার সমগ্রী বিতরণ
প্রেস বিজ্ঞপ্ত : দূর্গাপুর এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দূর্গাপুরে রাজশাহী জেলা পরিষদ ডাকবাংলোয় কাতার রেড ক্রিসেন্টের অর্থায়নে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের আয়োজনে করোনা ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কাতার রেড ক্রিসেন্টের হেড অব মিশন বাসাম খাদ্দাম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় কার্যালয়ের সহকারী-পরিচালক মাহবুল এলাহী।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারী শফিকুজ্জামান শফিক, আজীবন সদস্য মীর তৈফিক আলী ভাদু, সামউন ইসলাম সহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সদস্যবৃন্দ।
উল্লেখ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট তিনশত পরিবারকে একটি ব্যাগে ২কেজি খেজুর, এককেজি ডাল, ২ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, ২ কেজি ছোলা, ১ কেজি বেসন, আটশত গ্রাম সেমাই এবং এক কেজি সুজি প্রদান করেন।
