৫নং ওয়ার্ডে রাস্তার কার্পেটিং কাজ উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল মঙ্গলবার সকালে ৫নং ওয়ার্ডের কোর্ট স্টেশন মোড় হতে আপেল ডেকোরেটর মোড়, লক্ষীপুর মোড় হয়ে গোয়ালপাড়া মোড় পর্যন্ত পাকা রাস্তার কার্পেটিং কাজ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশন ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।
এই সময় উপস্থিত ছিলেন ৬নং ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু ও মোঃ মতিউর রহমান মতি, রাসিক প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী প্রভাত কুমার, উপসহকারী প্রকৌশলী ফারুখ আহমেদ শিশির ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিআবুল বাসার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দীর্ঘ্যদিনের জনপ্রত্যাশিত ও জন প্রয়োজনীয় কোর্ট ষ্টেশন হতে লক্ষীপুর মোড় পর্যন্ত সর্বত্র ভঙ্গুর রাস্তার সংস্কার ও মেরামত প্রয়োজন জন চাহিদার দিক বিবেচনা করে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন উক্ত প্রকল্প ৪.৫ কোটি টাকা বরাদ্দ প্রদান করেন। উক্ত রাস্তার উদ্বোধন করেন সম্মানিত কাউন্সিলর বৃন্দ।
এই সময় সকল কাউন্সিলরগণ রাজশাহীর সর্বস্তরেরমানুষকে সর্বচ্চো সিটি সেবা প্রাপ্তির লক্ষে মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সর্বস্তরের সহযোগীতার জন্য আহবান ও অনুরোধ জ্ঞাপন করেন এবং একবাক্যে ব্যক্ত করেন অনতিবিলম্বে রাজশাহী সিটি একটি আধুনিক সিটিতে রুপকার হবে।
