বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
সাপাহারে এমএসপি পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর

মান্দায় জমি থেকে ধান কেটে নেয়ার অভিযোগ

Paris
Update : মঙ্গলবার, ৪ মে, ২০২১

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় বিবাদমান একটি জমি থেকে পাকা বোরো ধান কেটে নিয়েছে প্রতিপক্ষরা। সোমবার সকালে উপজেলার মান্দা ইউনিয়নের নবগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাটা ধানগুলো জব্দ করে হেফাজতে নিয়েছে পুলিশ। ভুক্তভোগী মোজাফফর হোসেন জানান, মা নছিরন বেওয়ার মৃত্যুর পর চারভাই ও দুইবোন ৩২ শতক জমির অংশদার হন। হিস্যা মোতাবেক তিনিও সোয়া ৬ শতক সম্পত্তির মালিক।

সেই সম্পত্তি তিনিসহ ভাই মামুনুর রশিদ, আলহাজ্ব ফয়জুল ইসলাম ওরফে ইসমাইল স্ব-স্ব অংশে বোরো ধান রোপণ করেন। আরেকভাই মমতাজুল ইসলামও তার অংশ ভোগদখল করে আসছিলেন। তিনি অভিযোগ করে বলেন, হঠাৎ করেই সোমবার সকালে মমতাজুল ইসলাম ভাড়াটিয়া লোকজন নিয়ে তার অংশসহ আমার ও অন্যভাইদের অংশের ধানও কেটে নিতে শুরু করে। বাধা দেওয়ায় ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিলে তিনি মাঠ থেকে বাড়িতে এসে আশ্রয় নেন।

পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন তিনি। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাটা ধানগুলো জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিফের জিম্মায় দেওয়া হয়েছে। বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন পক্ষই জমিতে যেতে পারবে না মর্মে একটি অঙ্গীকারনামা করে নেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris