৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর ১২ নং ওয়ার্ডে ডাবলু সরকারের ইফতার বিতরণ

প্রকাশিত: ৪ মে ২০২১, ১:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর ১২ নং ওয়ার্ডে ডাবলু সরকারের ইফতার বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : দেশে আবারও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পুরো দেশ লকডাউনের মধ্যে রয়েছে। লকডাউনে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন।

সেই লক্ষ্যে গতকাল সোমবার বিকাল ৫.৩০টায় ১২ নং ওয়ার্ডের বড়কুঠি পাড়ায় রোজদারদের মাঝে উন্নত মানের ৩০০ ইফতারি প্যাকেট বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার,

সহ-সভাপতি গৌতম কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিম, প্রচার সম্পাদক সম্পাদক মিদুল কুমার সাহা, সদস্য বাপ্পি, ১২ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান সাউন, সহ-সভাপতি রাকিবুল হোসেন প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন