জেলা আ’লীগ সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার সুস্থতা কামনা
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল সোমবার বেলা ৩ টা ৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সভাপতি ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মেরাজ উদ্দিন মোল্লা।
এ সময় হাসপাতালে উপস্থিত হয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাঁর আশু সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. চিন্ময় দাস, নগর আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন, মজিবুর রহমান, সৈয়দ মনতাজ আহমেদ, রামেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ইচিব এর সাধারণ সম্পাদক মনম কান্তি দাস।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
