বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে বালাইমুক্ত আম উৎপাদন উদ্বোধন করলেন মেয়র লিটন

Paris
Update : সোমবার, ৩ মে, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে নিরাপদ ও বালাইমুক্ত আম উৎপাদনে ফ্রুট ব্যাগিং পদ্ধতি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকেলে সেনানিবাসের পাশে ৫ বিঘার একটি আমবাগনে ফ্রুট ব্যাগিং পদ্ধতির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোশেনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর আম ইউরোপ সহ বাইরে বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে, এটি আমাদের জন্য অত্যান্ত সুখবর। রাজশাহী কৃষি প্রধান অঞ্চল।

এ অঞ্চলে কৃষি পণ্য ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা সম্ভব হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে ও অর্থনীতি শক্তিশালী হবে। উদ্বোধনকালে রাজশাহী এগ্রো ফুড প্রডিউসার সোসাইটির সভাপতি মো. আনোয়ারুল হক, সহ-সভাপতি ডা. আব্দুল খালেক সহ সংগঠনটির সদস্য ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী এগ্রো ফুড প্রডিউসার সোসাইটির সভাপতি মো. আনোয়ারুল হক জানান, বিগত কয়েক বছর ধরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম বিদেশে রপ্তানি করা হচ্ছে। আম বিদেশে রপ্তানি করতে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম উৎপাদন করতে হয়। ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানি করা হয়।

ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আম নিরাপদ ও বালাইমুক্ত ও স্বাস্থ্যসম্মত। এই প্রদ্ধতিতে উৎপাদিত আমের চাহিদা দেশেও আছে। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে চলতি বছর আমরা ৩০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা র্নিধারণ করেছি। এরমধ্যে অধিকাংশ আম বিদেশে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris