পবা উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত ভবন-হলরুম নির্মাণ কাজের উদ্বোধন
পবা প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবন ও হলরুম নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার (২ মে) প্রধান অতিথি থেকে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য জনাব আয়েন উদ্দিন। পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান, পবা এলজিইডি সহকারি প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম। পবা এলজিইডি’র বাস্তবায়নে ৬ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ভবনের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন হরিপুর ইউপির চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, হড়গ্রাম ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হরিয়ান ইউপির চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, পারিলা ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম বারী প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম গোলাম মাওলা।
