নগরীতে ডাবলু সরকারের ইফতারি বিতরণ অব্যাহত
প্রেস বিজ্ঞপ্তি : দেশে আবারও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পুরো দেশ লকডাউনের মধ্যে রয়েছে। লকডাউনে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন। সেই লক্ষ্যে গতকাল রবিবার বিকালে ২৪ নং ওয়ার্ড খরবোনা ও কেদুরমোড় নদীর ধার এলাকায় রোজদারদের মাঝে উন্নত মানের ৩০০ ইফতারি প্যাকেট বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক বাবলু, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম আলমগীর, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, প্রচার সম্পাদক সোহেল রানা চঞ্চল, নগর যুবলীগের সহ-সভাপতি জাহেদ আলী জনি, নগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা লুকু, কালু, নগর ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক রাশেদুল করিম রোজেল, ২৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতানুর রহমান প্রমুখ।
