নওহাটা পৌর মেয়র হাফিজের উদ্যোগে ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার : নওহাটা পৌরসভার মেয়র হাফিজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গত শনিবার বিকেলে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। উক্ত ইফতার মাহফিলে রাজশাহী জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মেরাজ উদ্দিন মোল্লার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। তিনি কোভিড-১৯ পরবর্তী জটিলতায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত কারণে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কাউছার আলী ও উপাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, নওহাটা পৌর আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব ইউনুস আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, রাজশাহী জেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো. আলী আজম সেন্টু, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রব বাবু, নওহাটা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর দিদার হোসেন ভুলু,
২নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুল ৩ নম্বর ওয়ার্ডে মাসুদ পারভেজ, ৫নম্বর ওয়ার্ডে মোখলেছুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডে আবু বাক্কার সিদ্দিক, ৭ নম্বর ওয়ার্ডে আবু সুফিয়ান শেখ, ৮ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডে আফতাব উদ্দিন, ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিল (১, ২, ৩ নম্বর ওয়ার্ড) কাউন্সিল মোসা. আসমা বেগম, (৪, ৫,৬ নম্বর ওয়ার্ড) কাউন্সিল মোসা. রেশভানু বেগম ও (৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড) কাউন্সিল মোসা. রাশেদা বেগমসহ স্থানীয় আ’লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
