শ্রমিক দিবসে নগর ষ্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ মালিক সমিতির দোয়া
স্টাফ রিপোর্টার : পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে মৃত মালিক ও শ্রমিকদের রুহের আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী মহানগর ষ্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ মালিক সমিতির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (পহেলা মে) নগরীর ভদ্রা মোড়ে সমিতির কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (সুমন), সহ-সভাপতি মোঃ মোস্তাকিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক এস.এম রকিকুল ইসলাম রাকিব, অর্থ সম্পাদক মোঃ আলমঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম, প্রচার সম্পাদক তৌফিকুল ইসলাম বাবু, সদস্য শফিকুল ইসলাম লিটন প্রমূখ।
দোয়া শেষে পথচারী রোজাদারদের মাঝে ইফতারির প্যাকেট বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন রেশম গবেষণা ইন্সটিটিউট জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ইমতিয়াজ।
